কাশিমপুর কারাগার থেকে বিএনপির দুই নেতার মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুর কারাগার থেকে আজ বুধবার বিএনপির নেতা ইয়াছিন আলী ও আবুল বাশার মুক্তি পেয়েছেন। ইয়াছিন আলী ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং আবুল বাশার ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক। তবে পল্লবী থানার একটি মামলায় ইয়াছিন আলীকে জেল গেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।কারা সূত্রে জানা গেছে, হরতালে গাড়ি পোড়ানো মামলায় আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর কারাগার থেকে ইয়াছিন আলী ও আবুল বাশারকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময়ে ইয়াছিন আলীকে পল্লবী থানার এক মামলায় জেল গেটেই গ্রেপ্তার করেছে পুলিশ। কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন ইয়াছিন আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।কাশিমপুর কারাগারের কারাধ্যক্ষ আবুল বাশার জানান, আদালত থেকে তাঁদের জামিনের কাগজপত্র পাওয়ায় তাঁদেরকে বিকেলে মুক্তি দেওয়া হয়।