কাশিমপুর কারাগারে বিডিআর জোয়ানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুর কারাগারে আজ শনিবার ভোরে বিডিআর বিদ্রোহ মামলার এক আসামি মারা গেছেন। তাঁর নাম আবুল কালাম আজাদ (হাজতি নম্বর ৬৮/১১)। আবুল কালাম আজাদ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রুটি গ্রামের আজগর আলীর ছেলে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সময় তিনি পিলখানার সদর ব্যাটেলিয়নে হাবিলদার ছিলেন।কারাগার সূত্রে জানা গেছে, আবুল কালাম গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হূদরোগে আক্রান্ত হন। পরে তাঁর অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে কারা হাসপাতালে এবং পরে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তপন কান্তি সরকার তাঁকে মৃত ঘোষণা করেন। পিলখানায় বিডিআর বিদ্রোহের পর ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। প্রথমে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ২০১১ সালের ৪ জানুয়ারি তাঁকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।কাশিমপুর কারাগারের উপকারারক্ষক মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।