কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের নমনীয় হওয়ার ইঙ্গিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরে বিরাজমান উত্তেজনা নিরসনে পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। গতকাল শনিবার ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম কাশ্মীরে যেসব শিক্ষার্থীকে আটক করা হয়েছে, তাদের ছেড়ে দেওয়া হবে বলে ঘোষণা করেন।ভারত-শাসিত কাশ্মীরে গত জুন থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত শতাধিক লোক নিহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম বলেন, এই সহিংসতার কারণে যেসব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল, তা অচিরেই খুলে দেওয়া হবে।কাশ্মীরে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকি ও সুরক্ষা দুর্গসংখ্যা কীভাবে হ্রাস করা যায়, তা নিয়েও আলোচনা করা হবে বলে তিনি ঘোষণা করেন। পি চিদাম্বরাম বলেন, কাশ্মীরের জনগণ ও সেখানকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি ও টেকসই আলোচনা করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার একটি দল নিয়োগ করবে।স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরামের নেতৃত্বে ভারতীয় সংসদের একটি প্রতিনিধিদল এ সপ্তাহে কাশ্মীর সফর করে। সেখানে তারা কাশ্মীরের সাধারণ জনগণ ও কয়েকজন আন্দোলনকারী নেতার সঙ্গে কথা বলেন। যদিও ওই আলোচনায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের একাংশ অংশ নিতে অস্বীকৃতি জানায়।সংসদীয় প্রতিনিধিদলের ওই সফরের পরই সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসে। পি চিদাম্বরাম বলেন, ‘আমরা মনে করছি, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন পর্যায়ের মানুষ এবং আন্দোলনকারীদের উদ্বেগের বিষয়টি মাথায় রেখেই পদক্ষেপ গ্রহণ করা উচিত।’যদিও সৈয়দ আলী শাহ জিলানি নামের কাশ্মীরের একজন প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী নেতা সরকারের এ ঘোষণাকে ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। ১৯৮৯ সালে কাশ্মীরে সশস্ত্র আন্দোলন ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক নিহত হয়েছে।—বিবিসি