কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়: অরুন্ধতী রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকারজয়ী ভারতের প্রখ্যাত লেখক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব অরুন্ধতী রায় বলেছেন, ‘কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়। এটা ঐতিহাসিক সত্য, যা ভারত সরকারও মেনে নিয়েছে।’আজ রোববার কাশ্মীরের একটি হোটেলে কোয়ালিশন অব সিভিল সোসাইটিজ আয়োজিত ‘কোথায় কাশ্মীর: স্বাধীনতা না দাসত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জনের পর থেকে ভারত একটি ঔপনিবেশিক শক্তিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন বুকার বিজয়ী এ লেখক।প্রসঙ্গত, অরুন্ধতী রায় কদিন আগেও ভারতের সঙ্গে কাশ্মীরের যুক্ত হওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন। পিটিআই