কাশ্মীর নিয়ে অরুন্ধতীর মন্তব্য প্রত্যাহারের আহ্বান কংগ্রেসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সত্যপ্রকাশ মালাভিয়া আজ সোমবার কাশ্মীর সম্পর্কে জনপ্রিয় লেখক ও সমাজসেবক অরুন্ধতী রায়ের দেওয়া মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। খবর পিটিআইর।উল্লেখ্য, বুকার পুরস্কার বিজয়ী লেখক অরুন্ধতী রায় গতকাল কাশ্মীরে এক সেমিনারে বলেন, ‘কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না। এটা ঐতিহাসিকভাবেই সত্য।’ তিনি আরও বলেন, ভারত সরকারও এটি মেনে নিয়েছে।গতকাল রোববার অরুন্ধতীর দেওয়া বক্তব্য সম্পর্কে এআইসিসির সদস্য সত্যপ্রকাশ বলেন, এটি ঐতিহাসিক ঘটনাপ্রবাহের সম্পূর্ণ বিপরীত এবং জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, ‘দেশের অত্যন্ত সুপরিচিত একজন লেখকের এ ধরনের দায়িত্বহীন মন্তব্য সত্যিই বিস্ময়কর।’