কাশ্মীর সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের সমাধান বাইরের কারও হস্তক্ষেপে হবে না। এ সমস্যার সমাধানে উভয় দেশকে উদ্যোগী হতে বলেছেন তিনি।পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে ওবামা এ পরামর্শ দেন। গতকাল রোববার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইন্দো-পাকিস্তান সংলাপপ্রক্রিয়াকে স্বাগত জানিয়ে ওবামা বলেন, Èএটি এমন একটি বিষয়, যেখানে যুক্তরাষ্ট্রসহ কোনো দেশেরই বাইরে থেকে সমাধান চাপিয়ে দেওয়ার চষ্টো করা উচিত নয়।'মার্কিন প্রেসিডেন্ট বলেন, Èদেশ দুটিকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের সবারই পাকিস্তানের ব্যাপারে গভীর আগ্রহ রয়েছে।'ওবামা পিটিআইকে বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা কমিয়ে আনতে যেকোনো সংলাপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। দেশ দুটির মধ্যে উত্তেজনা কমলে তা দক্ষিণ এশিয়া, এমনকি বিশ্বের জন্য সুফল বয়ে আনবে।পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ভারত সফরকে উত্সাহব্যঞ্জক বলে মন্তব্য করেছেন ওবামা। এতে দুই দেশের মানুষের মধ্যে হূদ্যতা বাড়ার সঙ্গে সঙ্গে বাণিজ্যিক সম্প্রসারণও ঘটেছে।ওবামা বলেন, সম্পর্ক উন্নয়নে নয়াদিলি্ল ও ইসলামাবাদ যে চষ্টো চালিয়ে যাচ্ছে, তার মধ্য দিয়ে দেশ দুটির সম্পর্কে আরও উন্নয়ন ঘটবে। এরই অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তান সফরে যেতে পারেন।