কাশ্মীরিদের নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সিপিএম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতানুগতিক পদ্ধতিতে কাশ্মীর সমস্যার সমাধান করা যাবে না বলে মন্তব্য করেছে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিএম)। যত দ্রুত সম্ভব কাশ্মীরের সর্বস্তরের মানুষকে নিয়ে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সিপিএম।আজ শনিবার বিজয়ওদাতে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বলেছেন, ‘কাশ্মীর সমস্যার সমাধান করতে হলে এটা আগে স্বীকার করতে হবে যে, গতানুগতিক উপায়ে জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান করা যাবে না। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মুখোমুখি সংঘর্ষ এবং রাষ্ট্রীয় হত্যা বন্ধ করতে হবে। কাশ্মীরের সংকটাপন্ন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যত দ্রুত সম্ভব কাশ্মীরের সর্বস্তরের মানুষকে নিয়ে আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া উচিত সরকারের।’—পিটিআই