কাশ্মীরে কারফিউ অব্যাহত, আরও দুইজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘর্ষমুখর কাশ্মিরে কারফিউ অব্যাহত আছে। গতকাল রাতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে আরও দুইজন নিহত হয়েছে। এ নিয়ে গত দুই মাসে কাশ্মীরে পুলিশের গুলিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।এ সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা কাশ্মীরের সিপোর ও হাবাকাদ্দালে দুটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায় এবং বারামুল্লায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। পুলিশ সূত্রে জানা যায়, হাবাকাদ্দালে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪৫ বছর বয়সী গোলাম নবি বিদ্যারি নামের একজন গুরুতর আহত হয়েছেন।এদিকে বিজেপির কেন্দ্রীয় নেতা এল কে আদভানি ও জম্মু-কাশ্মীরের বিজেপি নেতারা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেছেন। এর আগে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও কেন্দ্রের মধ্যে যে রাজনৈতিক পরিকল্পনা গৃহীত হয়েছিল, তার বিরোধিতা করেছেন এই প্রতিনিধিদল। এপি/পিটিআই।