কাশ্মীরে জঙ্গি হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের গোলযোগপূর্ণ কাশ্মীর সীমান্তের একটি সেনাছাউনিতে আত্মঘাতী গ্রেনেড হামলা ও গুলির ঘটনায় ভারতীয় আধাসামরিক বাহিনীর পাঁচজন সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের বেমিনা এলাকার সিআরপিএফ সেনাছাউনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে খবরে জানানো হয়, হামলাকারী দুজন না তিনজন ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জঙ্গিরা ওই ছাউনিতে ঢুকে গ্রেনেড ও গুলি ছোড়ে। জম্মু ও কাশ্মীর প্রদেশের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, এ ঘটনায় দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিত্সা দেওয়া হচ্ছে।