কাশ্মীরে তিন মাসে ৩৬ সাধারণ মানুষ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশ্মীর উপত্যকায় গত তিন মাসে পৃথক সংঘর্ষের ঘটনায় ৩৬ জন সাধারণ মানুষ নিহত এবং এক হাজার ২৬৬ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছে।ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মাকেন রাজ্য সভায় এক প্রশ্নের জবাবে লিখিতভাবে জানান, ১১ জুন থেকে ২ আগস্ট পর্যন্ত এই তিন মাসেই এ হতাহতের ঘটনা ঘটেছে।অজয় মাকেন জানান, শুধু জুন ও জুলাই মাসে ৮৭২টি পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, ১১ জুন থেকে বেশ কয়েকটি ক্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ বিক্ষোভে নিরাপত্তাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষে সাধারণ মানুষ নিহত এবং নিরাপত্তাকর্মীরা আহত হন। বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।