কাশ্মীরে তুষার ঝড়ে মোট ১৭ ভারতীয় সেনা নিহত, উদ্ধারকাজ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরে শীতকালীন সেনা মহড়ার সময় তুষার ঝড়ের কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট রয়েছেন। তাঁর নাম প্রতীক। আহত হয়েছেন ১৭ জন সেনাসদস্য। আহতদের গুলমার্গের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ভিনিত সুদ এএফপিকে জানান, হতাহত সবাইকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ শেষ করে ঘাঁটিতে ফিরে এসেছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মহড়ায় থাকা সেনারা এখন বিপদমুক্ত।কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে খেলেনমার্গ পর্বতচূড়ায় এ মহড়া চলছে। গতকাল সোমবার হঠাত্ তুষার ঝড় শুরু হয়। এতে সেনাসদস্যদের থাকার তাঁবু তুষারে ঢেকে যায়। তুষারের স্তূপ থেকে গতকাল ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়।