কাশ্মীরে তুষারধসে নিখোঁজ ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে তুষারধসে আট পাকিস্তানি সেনাসহ অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছেন। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন বলে বিবিসি অনলাইনে আজ শনিবার খবর প্রকাশিত হয়। প্রথমে তুষারধসটি কাশ্মীরের নিলুম উপত্যকায় আঘাত হানে। তাতে আটকে পড়া সহকর্মীদের খুঁজতে গিয়ে দ্বিতীয় দফার তুষারধসের মুখোমুখি হন সৈন্যরা। কর্মকর্তারা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরুতে বিঘ্ন ঘটছে।উদ্ধারকারীরা জানিয়েছেন, দ্বিতীয় দফা তুষারধসের আগে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর মুজাফফারাবাদ থেকে ৮০ মাইল দূরের ডানা তাজিয়ান থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গত এপ্রিলে সিয়াচেন অঞ্চলে তুষারধসে ১৪০ পাকিস্তানি সেনা নিহত হন। এর আগে ফেব্রুয়ারি মাসে কমপক্ষে ১৬ ভারতীয় সেনা ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে তুষার ধসে নিহত হন।