কাশ্মীরে নারীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কাশ্মীর উপত্যকায় নারীদের প্রকাশ্যে মোবাইল ফোনে কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে নারীদের বোরকা পরে চলার নির্দেশ দেওয়া হয়েছে।এসব নির্দেশ না মানলে নারীর ওপর এসিড নিক্ষেপ বা তাদের গুলি করে হত্যা করা হবে। গতকাল রোববার কাশ্মীর উপত্যকার শোপিয়ান জেলার বিভিন্ন মসজিদে লাগানো হয়েছে এই ফতোয়াসংক্রান্ত পোস্টার। পোস্টারে নির্দেশদাতা হিসেবে লস্কর-আল-কায়েদা ও আল-কায়েদা মুজাহিদিন নামের দুটি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে।কাশ্মীর পুলিশ বলেছে, গত দুই দশকে এ ধরনের কোনো সংগঠনের অস্তিত্বের কথা তাদের জানা নেই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।