কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীনগরের শহরতলি পাম্পোর এলাকায় পুলিশের গুলিতে এক মহিলাসহ তিনজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা শ্রীনগর-জম্মু মহাসড়ক অবরোধ করলে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায়। পুলিশের এক মুখপাত্র জানান, বিক্ষোভকারীরা পান্থ চক থেকে পাম্পোর পর্যন্ত ব্যারিকেড দিয়ে মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতির অবনতি ঘটে। এ সময় বিক্ষোভকারীরা তহশিলদারের অফিস ও একটি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়।পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু এতে বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে। এর পর পুলিশ গুলি চালালে তিনজন নিহত হন।গতকালও পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত ও ৩০ পুলিশসহ ৫০ জন আহত হয়। কাশ্মীরের শ্রীনগরসহ নয় জেলায় কারফিউ জারি করা হয়, যা এখনো বহাল আছে। পিটিআই।