কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৪ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের পৃথক বন্দুকযুদ্ধে লস্কর-ই-তাইয়েবার দুই সদস্যসহ চার জঙ্গি নিহত হয়েছে। আজ সোমবার কুপওয়ারা ও কুলগাম জেলায় এ ঘটনা সংঘটিত হয়েছে বলে সংশিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, আজ বিকেলে কুলগাম জেলার ইয়ারিপোরা এলাকার কালাদ্রুন্ডে পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলের যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তাইয়েবার দুজন সদস্য নিহত হয়। প্রাথমিক তদন্তে তাদের নাম আবু হুজায়ফা মাহি ও মোহাম্মদ সেলিম গানাই বলে জানা গেছে। এ ঘটনার অল্প সময় পর কুপওয়ারা জেলার হান্দওয়ারা শহরের জছলধারা এলাকার ভাওয়ান বনে নিরাপত্তা বাহিনীর আরেক অভিযানে দুই জঙ্গি নিহত হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। পিটিআই।