কাশ্মীরে বেসামরিক ব্যক্তি নিহত হওয়ায় তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে মূল দলগুলোর নেতারা গতকাল সোমবার ওমর আবদুল্লাহর সরকারের কাছে বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর উদ্যোগে গতকাল সোমবার সর্বদলীয় এক বৈঠক শ্রীনগরে অনুষ্ঠিত হয়। বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি এবং প্যান্থার পার্টি এই বৈঠকে যোগ দেয়নি।গত সপ্তাহে নিরাপত্তাকর্মীদের গুলিতে নয় বছরের একটি শিশু এবং ২৫ বছর বয়সী এক নারীসহ অন্তত ১৪ জন বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনায় সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কাশ্মীরে সেনাবাহিনীর সহায়তায় কারফিউ জারি করা হয়।শ্রীনগরে গতকাল অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে দুটো কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। কমিটি দুটি শান্তিপ্রক্রিয়া ও বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য গঠিত হয়। সর্বদলীয় বৈঠক শান্তিপ্রক্রিয়া চালিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার আহ্বান জানায় এবং কাশ্মীরের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য একটি প্যাকেজেরও অনুরোধ করে।একটি সূত্র জানায়, তাঁরা প্রধানমন্ত্রীর কাছে অভ্যন্তরীণ আলোচনা আবার শুরু করা এবং শান্তিপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য তাঁর হস্তক্ষেপ কামনা করবেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মুক্ত আলোচনার সপক্ষে গুরুত্বারোপ করেন।সূত্র আরও জানায়, সাম্প্রতিক বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনার কারণ উদঘাটনের জন্য আরেকটি কমিটি গঠন করা হবে। ক্ষমতাসীন ন্যাশনাল কংগ্রেস, কংগ্রেস অ্যালায়েন্স ছাড়াও বিজেপি, সিপিএম ও রাজ্যসভার কয়েকজন নিরপেক্ষ সদস্য বৈঠকে যোগ দেন।চার ঘণ্টার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, রাজ্য সরকারের কাছে সর্বদলীয় বৈঠক বেসামরিক হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত দাবি করে। তিনি বলেন, নেতারা ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এ ছাড়া তাঁরা সেখানে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে জনগণের কাছে সরকারকে সহযোগিতার অনুরোধ করেন।এদিকে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অনুরোধের পরও পিডিপির নেতা মেহবুবা মুফতি বৈঠকে যোগ না দেওয়ার ব্যাপারে দৃঢ় র্িছলেন।