কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে আন্দোলনরত অন্যতম নেতা আলী শাহ গিলানি বলেছেন, কাশ্মীরে ভারতীয় শাসনের অবসান না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে। আলী শাহ গিলানি গতকাল সোমবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কাশ্মীরের জনগণ ভারতীয় সেনাবাহিনীর অপসারণ ও জরুরি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।গত জুনের পর থেকে ভারতীয় শাসনের অবসানের দাবিতে কাশ্মীরে ব্যাপক সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই বিক্ষোভে এ পর্যন্ত প্রায় শতাধিক লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে। বেশির ভাগ ক্ষেত্রে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে এসব হতাহতের ঘটনা ঘটেছে।সর্বশেষ গতকাল সোমবার একটি মুসলিম অধ্যুষিত এলাকায় ব্যাপক সহিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে কয়েকজন নিহত হন।গত আট দিন ধরে কাশ্মীরের বিভিন্ন শহরে টানা কারফিউ বলবৎ রয়েছে।ভারতীয় পার্লামেন্টের সদস্যদের নিয়ে গঠিত সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করা তিন নেতার মধ্যে আলী শাহ গিলানি অন্যতম একজন প্রভাবশালী নেতা।গত জুনের পর থেকে সহিংস বিক্ষোভে কাশ্মিরে শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে। বেশির ভাগ ক্ষেত্রে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তাকর্মীদের চালানো গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ মুসলিম অধ্যুসিত উপত্যকায় গতকাল সোমবার সহিংস ঘটনা ঘটেছে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। গত আট দিন ধরে সেখানে কারফিউ বলবৎ রয়েছে। স্থানীয় জনগণ কারফিউ জারির বিরোধিতা করে আসছেন।