কাশ্মীরে স্বাধীনতাকামী নেতা গ্রেপ্তার, কারফিউ জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরের জনপ্রিয় স্বাধীনতাকামী নেতা মাসরাত আলমকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনেছে। খবর বিবিসি অনলাইনের।এদিকে মাসরাত আলমকে গ্রেপ্তার করার ফলে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় গতকালই কাশ্মীরে কারফিউ জারি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মাসরাতকে শ্রীনগরে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত জুন থেকে কাশ্মীরে সরকার-বিরোধীদের বিরুদ্ধে অভিযান শুরু হলে আলম আত্মগোপন করেন বলেও পুলিশ দাবি করেছে।গত জুন থেকে কাশ্মীরে স্বায়ত্তশাসনের দাবিতে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত এই আন্দোলনে শতাধিক লোক নিহত হয়েছে।