কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তানের আমন্ত্রণ
ভারতে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার বাবর আমিন সমঝোতার জন্য এক বৈঠকের আহ্বান জানিয়েছেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের। আগামী ৩ জুলাই নয়াদিল্লিতে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, আগামী ৪ ও ৫ জুলাই ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই এবং পাকিস্তানের পররাষ্ট্রসচিব জলিল আব্বাস জিলানি দুই দেশের শান্তি ও নিরাপত্তা নিয়ে বৈঠকে বসবেন। তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা হতে পারে।এদিকে হুররিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুক নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন। মিরওয়াইজ বলেন, পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক কার্যালয় আগামী ৩ জুলাই বিকেল পাঁচটার দিকে তাঁকে আমন্ত্রণ জানিয়েছে। জম্মু ও কাশ্মীরের লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান মোহাম্মাদ ইয়াসিন মালিক এবং আধিপত্যশীল বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির আহমাদ শাহ পাকিস্তানের হাইকমিশনের কাছ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। এদিকে হুররিয়াত কনফারেন্সের আরেক অংশের চেয়ারম্যান সায়িদ আলী শাহ গিলানিও পাকিস্তান হাইকমিশনের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।