কাশ্মীরের মানুষের দুঃখ-দুর্দশার দিকে দৃষ্টি দিতে হবে: মনমোহন সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জম্মু ও কাশ্মীরে অব্যাহত সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, সেখানকার মানুষের দুঃখ-দুর্দশার দিকে দৃষ্টি দিতে হবে। কাশ্মীরে যারা সহিংস পথ পরিহার করতে ইচ্ছুক তাদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছেন মনমোহন সিং।আজ সোমবার দিল্লিতে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মনমোহন সিং বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে জম্মু ও কাশ্মীরের অশান্ত পরিস্থিতি একটা উদ্বেগজনক ঘটনা। কাশ্মীরের তরুণেরা এ দেশেরই নাগরিক এবং তাদের দুঃখ-দুর্দশার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে।’ পিটিআই।