কাশ্মীরের মুখ্য মন্ত্রী ওমর আবদুল্লাহকে জুতা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরের মুখ্য মন্ত্রী ওমর আবদুল্লাহকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছেন পুলিশের বরখাস্তকৃত একজন হেড কনস্টেবল। তবে জুতাটি ওমর আবদুল্লাহর গায়ে লাগেনি। আজ রোববার কাশ্মীরের শ্রীনগরে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্যারেড অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।তবে ওমর আবদুল্লাহ এ ঘটনায় অবিচলিত থেকে বলেছেন, ভাগ্য ভালো যে পাথর ছুড়ে মারেনি। পাথর ছোড়ার চেয়ে জুতা ছোড়া অনেক ভালো। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে কাশ্মীরীদের অহরহ পাথর ছুড়ে মারার ঘটনাকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।মুখ্য মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা জুতা নিক্ষেপকারী আবদুল আহাদকে আটক করেছে। তাঁকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করেছে পুলিশ।—টাইমস অব ইন্ডিয়া