কাশ্মীরের সব এলাকা থেকে কারফিউ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সব এলাকা থেকে আজ শনিবার কারফিউ প্রত্যাহার করা হয়েছে। কারফিউ প্রত্যাহারের পর সেখানে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এসেছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুররিয়াত কনফারেন্সের এদিন কোনো বিক্ষোভ কর্মসূচি ছিল না।কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর ও অন্য প্রধান শহরগুলোয় ব্যবসায়ীরা তাদের দোকান খুলেছে। সরকারি ছুটির কারণে সরকারি কার্যালয় বন্ধ ছিল। তবে ব্যক্তিমালিকাধীন কার্যালয় ও অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠাগুলো স্বাভাবিকভাবেই চলেছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। সরকারি কর্মকর্তারা আরও বলেন, শহর ও আন্তজেলার সব রুটে সব ধরনের যানবাহন চলেছে। এদিকে পুলিশের এক কর্মকর্তা জানান, কাশ্মীরের পরিস্থিতি ছিল শান্ত। তিনি আরও বলেন, কাশ্মীরের সব অংশ থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু পালহালা, দিলিনা, পামপোর, ত্রাল ও অবন্তিপোরায় ১৪৪ ধারা জারি রয়েছে। এ কারণে চারজন বা তার বেশি লোক সেখানে সভা-সমাবেশ করতে পারবে না। পিটিআই।