কাশ্মীরের সব বড় শহরে আবার কারফিউ জারি
শ্রীনগরসহ কাশ্মীরের সব বড় শহরে আজ রোববার আবারও কারফিউ জারি করা হয়েছে। এদিকে গত তিন মাসে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দঁাড়িয়েছে ১০২ জনে। পুলিশের গুলিতে বিরোধী দল পিডিপির যুব নেতাসহ তিনজন নিহত হয়েছেন।কতর্ৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত হওয়ার পর অনন্তনাগ জেলার পিডিপির যুব সভাপতি বিলাল আহমেদ নজর এসএমএইচএস হাসপাতালে মৃতু্যবরণ করেন। গতকাল খানাবালে এসপি নেতা ফয়েজ আহমেদ বাটের বাসভবনে হামলায় নেতৃত্ব দেওয়ার সময় তিনি গুলিবদ্ধি হন।নিহত হওয়া অপর দুজন যুবক হচ্ছেন, বরমুল্লার তাপ্পর-পত্তনের মোহাম্মদ আমিন গানাই ও পুলওয়ামার লিদের মুন্ড গ্রামের সাবির আহমদ ডার। তঁারা সউরার এসকেআইএমএস হাসপাতালে মারা যান বলে কতর্ৃপক্ষ জানিয়েছে।গত জুনে শুরু হওয়া কাশ্মীরের এই চলমান সহিংসতায় ২৬ হাজার কোটি রুপির ব্যবসায়িক ক্ষতি হয়েছে। এ ছাড়াও কাশ্মীর উপত্যকার শিক্ষাব্যবস্থা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। পিটিআই