কাসাবের প্রাণভিক্ষার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আজমল আমির কাসাব রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। ভারতের সুপ্রিম কোর্ট কাসাবের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার দুই সপ্তাহ পর এই আবেদন করা হলো।মুম্বাইয়ের আর্থার রোড কারাগারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আজ মঙ্গলবার জানান, ‘কাসাবের পূরণ করা প্রাণভিক্ষার আবেদন আমরা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছি।’আরেক কারা কর্মকর্তা বলেন, তিন দিন আগে মৃত্যুদণ্ডাদেশের রায়ের কাগজ কাসাবের কাছে হস্তান্তর করা হয়। একটি কাগজ কাসাবের কাছে দেওয়া হয়েছে এবং অনুরূপ আরেকটি কাগজে কাসাবের সই নিয়ে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিসেবে কাসাবকে সব ধরনের নিয়মকানুন ও তাঁর প্রাপ্য অধিকার সম্পর্কে জানানো হয়েছে। এর অংশ হিসেবে তিনি প্রাণভিক্ষার আবেদন করেন।কাসাবকে মুম্বাই হাইকোর্টের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা গত ২৯ আগস্ট সুপ্রিম কোর্টও বহাল রাখেন।২০০৮ সালের নভেম্বর মাসে কাসাব ও আরও নয়জন সন্ত্রাসী মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালান। হামলায় বিদেশি নাগরিকসহ ১৬৬ জনের প্রাণহানি হয়। পিটিআই।