কাসাবের মৃত্যুদণ্ড স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত আসামি পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ডাদেশ আজ সোমবার স্থগিত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। কাসাব এ হামলায় নিম্ন আদালতে দণ্ডিত হন।নিম্ন আদালতের দেওয়া দণ্ডের বিরুদ্ধে কাসাব তাঁর আইনজীবী রাজু রামাচন্দ্রারানের মাধ্যমে সুপ্রিম কোর্টে আপিল করেন। শুনানি না হওয়া পর্যন্ত কাসাবের মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত থাকবে।ফাহিম আনসারি ও সাবাউদ্দিন আহমেদকে খালাস করে মহারাষ্ট্র সরকারের দেওয়া দেওয়া রায়ের বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর শুনানিতে রাজি হয়েছেন উচ্চ আদালত। ফাহিম আনসারি ও সাবাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মুম্বাই হামলায় অভিযোগ রয়েছে।ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বর এ সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়। কাসাব হামলাকারী ১০ জন বন্দুকধারীর একজন। টাইমস অব ইন্ডিয়া।