কাসেমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আদেশ ২৬ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আগামী ২৬ মে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।আজ বৃহস্পতিবার মীর কাসেমের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ আনা হয়েছে। গত বছরের ১৭ জুন মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে মীর কাসেমকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁর জামিনের আবেদন খারিজ করে ট্রাইব্যুনালে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাঁর বিরুদ্ধে তদন্তের সময় কয়েকদফা বাড়ানো হয়।