কাস্তেমুঠ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার হাওরে বোরো ধান কাটার ধুম পড়েছে। ধান কাটতে দল বেঁধে মৌসুমি শ্রমিকেরা এসেছেন বিভিন্ন অঞ্চল থেকে। প্রতিদিন ভোরে ধান কাটা শুরু হলে শ্রমিকেরা প্রথম আঁটিটি নিজের সংগ্রহে রাখেন। এই আঁটিকে তাঁরা বলেন ‘কাস্তেমুঠ’। ধানকাটা মৌসুমের শেষ দিন একেকটি দলের জমানো কাস্তেমুঠের ধান বিক্রি করে সেই টাকায় কেনা হয় গরু-খাসি। এলাকার সবাইকে নিয়ে ভূরিভোজের আয়োজন করেন শ্রমিকেরা। এরপর তাঁরা নিজ নিজ এলাকায় ফিরে যান। এবার ফলন ভালো হওয়ায় কাস্তেমুঠ রাখতে নিষেধ করেননি গৃহস্থরা। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি