কাহানি’র কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে কাহানির কাহিনি সন্তুষ্ট করল কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষকে। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের নতুন এই ছবি; যেখানে আছে ভয়ংকর এক স্বপ্নদৃশ্য। সেখানে দেখা যায়, সাত মাসের গর্ভবতী বিদ্যা কালীঘাট রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে আছেন, ট্রেন ছুটে আসছে, ঠিক সেই মুহূর্তে কেউ একজন ধাক্কা দেয় তাঁকে! প্রথম থেকেই এই দৃশ্যের ব্যাপারে আপত্তি তুলেছিল মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের যুক্তি ছিল, এতে করে এই স্টেশনের সুনাম ক্ষুণ্ন হবে; হয়তো অনেকে আত্মহত্যায় প্ররোচিতও হতে পারেন। তবে বিষয়টি কেবল স্বপ্নেই ঘটেছিল বলে যুক্তি দাঁড় করিয়ে বোঝানোর পর চিঁড়ে ভিজেছে। কলকাতা মেট্রোর মহাব্যবস্থাপক পি বি মূর্তি বললেন, ‘নির্মাতাদের কথা যদি ঠিক থাকে, তাহলে আর কোনো আপত্তি নেই আমাদের।’ পিটিআই।