কায়রো রণক্ষেত্র, নিহত ৫
মিসরে মোবারক সমর্থক ও গণতন্ত্রপন্থীদের মধ্যে সংঘর্ষে কায়রোর রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখন পর্যন্ত এ সংঘর্ষে কমপক্ষে পাঁচ ব্যক্তি নিহত এবং দেড় হাজারের বেশি লোক আহত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে তাহরির স্কোয়ারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুই ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া গতকাল বুধবার মোবারক সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়। এদিকে, মিসরের এই সহিংসতার ঘটনায় মার্কিন প্রশাসন তীব্র নিন্দা জানিয়েছে। এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ ঘটনাকে মিসরের গণতন্ত্রকামী মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা বলে অভিহিত করেছেন।পাশাপাশি স্থানীয় ও বিদেশি সংবাদকর্মীদের ওপর মোবারক সমর্থকদের হামলার সমালোচনা করেছে হোয়াইট হাউস।অন্যদিকে, মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের দেশে বিদেশিদের হস্তক্ষেপকে অগ্রহণযোগ্য ও উসকানিমূলক বলেও উল্লেখ করেছে।মিসরের বিরোধীদলীয় নেতা মোহাম্মদ এল বারাদি গতকালের হামলাকে ‘সরকারের অপরাধের প্রমাণ’ বলে অভিহিত করেছেন। বিবিসি, গার্ডিয়ান।