কায়ায় ‘নবজাগরণ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী রাজাউল ইসলাম দীর্ঘদিন ধরে কাঠ খোদাই নিয়ে কাজ করছেন। নিভৃতচারী রাজাউল নিষ্ঠা আর পরিশ্রমের সঙ্গে ঐকান্তিক সৃষ্টিশীলতার মেলবন্ধনে তাঁর সৃষ্টিকর্মকে রসোত্তীর্ণ করছেন। ইতিমধ্যে তিনি ইউরোপ প্রবাসী হয়েছেন। সেখানে সহযোগী হিসেবে কাজ করছেন একজন খ্যাতনামা ইতালিয়ান শিল্পীর স্টুডিওতে। নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে তার সক্রিয়তার পরিণতি হিসেবে উত্তরার গ্যালারি কায়াতে গতকাল শুক্রবার শুরু হয়েছে তাঁর একক শিল্পকর্ম প্রদর্শনী ‘নবজাগরণ’। বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান।এ প্রদর্শনীতে মোট ৩৩টি কাঠ খোদাই স্থান পেয়েছে। সব কটি কাজই গত এক বছর সময়কালের মধ্যে করা। প্রদর্শনী চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।