কিউট এল সাবান নিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে মানসম্পন্ন প্রসাধনপণ্যের উত্পাদক প্রতিষ্ঠান হচ্ছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নামটা একটু অচেনা মনে হলেও তাদের উত্পাদিত পণ্যের ব্র্যান্ডটা শুনলেই বুঝে ফেলবেন এটি কী ধরনের প্রতিষ্ঠান। কিউট—এই একটি মাত্র নাম আমাদের দেশের ঘরে ঘরে বহু বছর ধরে উচ্চারিত হয়ে আসছে। বিশেষ করে এই শীতের দিনে কিউটের কোল্ড ক্রিম কী পরিমাণ কাজে দেয়, সেটা তো যারা ব্যবহার করেছে, তারাই ভালো বলতে পারবে। এবারের বাণিজ্য মেলায় কিউট পরিবারে যুক্ত হয়েছে চারটি ভিন্ন সুবাসের সাবান। লেবু, নিম, চন্দন আর জেসমিনের সুবাসে সুবাসিত এই সাবানগুলো এখন পাওয়া যাচ্ছে বাণিজ্য মেলায়, কিউটের স্টলে।