কিউবির তারহীন অন্তর্জাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবি ওয়াইম্যাক্স মডেম এবং তিন ধরনের ইন্টারনেট-সুবিধা পাওয়া যাচ্ছে ট্রান্সকম ডিজিটালের প্যাভিলিয়নে। সাত হাজার টাকা দামের এই মডেমটির সুবিধা হচ্ছে, এটিতে হাব বসিয়ে একই সঙ্গে চারটি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। আর এর সঙ্গে ব্যবহারের জন্য রয়েছে তিন ধরনের ইন্টারনেট-সুবিধা। সে ক্ষেত্রে ২৫৬ কেপিবিএসের আনলিমিটেড সেবার দাম পড়বে এক হাজার ২৫০ টাকা। ৫১২ কেপিবিএসের আনলিমিটেড সেবার দাম পড়বে দুই হাজার ২৫০ টাকা। আর ১ এমবিপিএসের ২০ গিগাবাইট সুবিধার জন্য দিতে হবে পাঁচ হাজার ২৫৬ টাকা। কিউবির এই ওয়াইম্যাক্স ঢাকার ১০০ শতাংশ এবং দেশের প্রায় ৮০ শতাংশ অঞ্চলে পৌঁছে গেছে ইতিমধ্যেই। কিউবি কর্তৃপক্ষ জানায়, যেসব জায়গায় এখনো কিউবির নেটওয়ার্ক পৌঁছায়নি, সেখানেও খুব শিগগিরই পৌঁছে যাবে এই ইন্টারনেট-সুবিধা।