কিছু আত্মহত্যার ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েদের মেসে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটছে। এর মধ্যে বেশির ভাগই আত্মহত্যা। বরইতলা মেসের অদিতি ছাড়া সম্প্রতি খবাসপুরের তালুকদার ভবনে একটি মেয়ে গায়ে আগুন দিয়ে মারা গেছে। তার বাড়ি মাগুরা। পরে মেসটি বন্ধ হয়ে যায়। গত বছর সারদা সুন্দরী মহিলা কলেজের হোস্টেলে এক ছাত্রী অত্মহত্যা করে। তার বাড়ি ছিল মাদারীপুর। গত ৩০ মার্চ দক্ষিণ কমলাপুর এলাকায় রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী রিপার ঝুলন্ত লাশ উদ্ধার করে এলাকাবাসী। তার বাড়ি মাগুরায়।