কিছু আমলার কারণে উন্নয়ন হচ্ছে না: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, কিছু আমলার কারণে সরকারি উন্নয়ন কর্মসূচি ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে না। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বেসরকারি সংগঠন ‘বিশ্বব্যাপী মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থা’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মিজানুর রহমান বলেন, জনগণ ক্ষমতার মালিক। সংবিধানে জনগণের মানবাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই জনগণের মানবাধিকার দূরের কথা, মৌলিক অধিকারগুলো ঠিকমতো বাস্তবায়ন হয় না। এ জন্য সরকার নয়, প্রশাসনের কিছু অলস ও দুর্নীতিবাজ আমলা দায়ী। সিলেট জেল পরিদর্শন সম্পর্কে মিজানুর বলেন, তিনি আনুষ্ঠানিকতা করতে যাননি। বাস্তবতা ও বন্দীদের সমস্যা দেখতে চেয়েছিলেন। কিন্তু জেলার তাঁকে জেলে প্রবেশ করতে দেননি। তিনি বলেন, ‘একটি স্বায়ত্তশাসিত কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি জেল পরিদর্শন করতে পারব না, এ ধরনের কোনো আইনি অধ্যাদেশ তো কোনো সংসদ বা কোনো সরকার পাস করেনি।’আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মির্জা আবদুল কাদের।