কিছু উগ্রবাদী ইসলামকে বিকৃত করছে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু উগ্রপন্থীদের হাতে মহান ধর্ম ইসলাম বিকৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আজ রোববার তিনি এ কথা বলেন।তিনি বলেন, ইসলাম একটি মহান ধর্ম। কিন্তু যারা এই ধর্মের লক্ষ্যকে ধ্বংস করছে, তাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ওবামা বলেন, ‘আমরা এই মহান ধর্মকে স্বীকৃতি দিই। কিন্তু কিছু উগ্রপন্থীর হাতে এই মহান ধর্ম বিকৃত হচ্ছে। যারা এই মহান ধর্মের লক্ষ্যকে ধ্বংস করছে, তাদেরকে বিচ্যুত করাই আমাদের অন্যতম চ্যালেঞ্জ।’ ওবামা আরও বলেন, এটা ভারত এবং সারা বিশ্বের জন্যই একটা চ্যালেঞ্জ। সমাবেশে উপস্থিত সেন্ট জেভিয়ার কলেজের এক শিক্ষার্থী ওবামাকে প্রশ্ন করেন, জিহাদকে তিনি কীভাবে দেখেন ?এ প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘জিহাদের অনেক অর্থ আছে। কিন্তু এর অর্থ নির্ভর করে ব্যাখ্যার ওপর। বিশ্বে ১০০ কোটিরও অধিক মানুষ ইসলাম পালন করেন। এটা একটি মহান ধর্ম এবং তা শান্তি, ন্যায়, নিরপেক্ষতা ও ধৈর্যের প্রতীক।’—আইএএনএস।