কিছু গণমাধ্যম বন্ধের ষড়যন্ত্র করছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গণমাধ্যমকে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার পথ অনুসরণ করে দু-চারটি গণমাধ্যম রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছেন বলে আশঙ্কা হচ্ছে।আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই আশঙ্কার কথা জানান বিএনপির নেতা রফিকুল। যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেনের মুক্তির দাবিতে যুবদল ওই কর্মসূচির আয়োজন করে।রফিকুল ইসলাম মিয়া বলেন, একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী কী করছেন, তা জানার অধিকার জনগণের আছে। দেশে আইনের শাসন নেই দাবি করে তিনি বলেন, দেশে চলছে আওয়ামী লীগ আর শেখ হাসিনার শাসন। যারা লুটপাট করছে, দুর্নীতি করছে, চুরি করছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। যাঁরা রাজপথে আন্দোলন করছেন, তাঁদেরই গ্রেপ্তার করা হচ্ছে। তিনি এই সরকারের ‘পতন’ ঘটাতে কঠোর আন্দোলন গড়ে তুলতে যুবদলকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।