কিছু বিষয়ের পুনঃতদন্ত করতে হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার কারসাজির কিছু বিষয়ের পুনঃতদন্ত করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, কিছু বিষয়ে ফৌজদারি অপরাধ হয়েছে কি না, জানতে পুনঃতদন্ত করতে হবে।আজ বুধবার বিকেলে সচিবালয়ে সচিবদের সঙ্গে ২০১১-২০১২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কমিটি যেসব সুপারিশ করেছে, এর মধ্যে অনেকগুলো বাস্তবায়িত হয়েছে। কিছু বিষয়ের বাস্তবায়ন প্রক্রিয়াধীন।এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রতিবেদনটি মুদ্রিত করে বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (এসএসসি) বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে। এ জন্য কিছু সময় লাগবে।