কিছু ভূমিদস্যু সরকারকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, কিছু ভূমিদস্যু ঔদ্ধত্যপূর্ণ ভাষায় প্রকাশ্যে সরকারকে হুমকি দিচ্ছে।প্রতিমন্ত্রী বলেন, ‘কতিপয় ভূমিদস্যু নদী-নালা, খাল-বিল যত্রতত্র ভরাট করে। জমি না কিনে, এই খানে এক কাঠা, ওই খানে আধা কাঠা কিনে বিস্তীর্ণ এলাকা দখলে নেয়। চটকদার বিজ্ঞাপন দিয়ে দেশের লাখ লাখ নিরীহ শান্তিপ্রিয় মানুষের কষ্টে উপার্জিত, রক্ত ঘাম করা টাকা আত্মসার‌্যা করার প্রবঞ্চনার ফাঁদ পেতেছে।’আবদুল মান্নান খান আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা যখন সোচ্চার, দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছেন যে নদী-নালা-বিল ভরাট করে কোনো ব্যক্তিকেই সম্পদ আত্মসার‌্যা করতে দেওয়া হবে না, তখন সেই চক্র ঔদ্ধত্য পোষণ করে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি প্রদর্শন করছে।’জাতীয় সংসদে ২০০৯-১০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল সোমবার প্রতিমন্ত্রী এ কথা বলেন। রোববার সচিবালয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ আকবর সোবহান শাহ আলমের সঙ্গে বাগিবতণ্ডার ঘটনার পর সংসদে তিনি গতকাল এ বক্তব্য দিলেন।ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সকালে অধিবেশনে পূর্ত প্রতিমন্ত্রী প্রথম বক্তা হিসেবে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘পূর্ত মন্ত্রণালয় বাজেট বরাদ্দের চেয়ে ৩৭ লাখ টাকা বেশি খরচ করেছে। কীভাবে খরচ হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করেছেন, তার জ্বলন্ত উদাহরণ সংসদে তুলে ধরতে চাই।’তিনি বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ৯ নম্বর সেকশনে ১৬০ একর জমিতে ২২ হাজার ৩০৮টি ফ্ল্যাট নির্মাণের প্রকল্পে ৪৭ কোটি টাকার মাটি ভরাটের কাজ করে। এই মাটি ভরাটের কাজ করে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০ কোটি টাকা নিয়ে যান ঠিকাদাররা। কিন্তু তারা এক কোটি টাকার মাটিও ভরাট করেনি।প্রতিমন্ত্রী বলেন, ‘কীভাবে একটি দুষ্টচক্র মন্ত্রণালয়ে, আদালতে, সমাজের সর্বত্র জালজালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করছে, তার একটি উদাহরণ এখানে দিয়েছি (হাতে কাগজ উঁচিয়ে)।’ তিনি জানান, একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তথ্য গোপন করে মামলা দায়ের করা হয়েছে। এ কারণে মহামান্য হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই ব্যক্তিকে আদালত অবমাননার দায়ে রুল ইস্যু করেছেন। অথচ দেশের একজন প্রথিতযশা আইনজীবী নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন। আইনগত পরামর্শ দিয়ে তিনি বলেছেন, ‘...এত নম্বর দেওয়ানি মামলার আদেশে বাদীকে বিল পরিশোধ না করা পর্যন্ত এবং বাদীর প্রতিষ্ঠান এমআর ট্রেডিং কোম্পানি ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান দ্বারা বর্ণিত প্রকল্পটি বাস্তবায়ন করানো যাবে না। এ ছাড়া কার্যাদেশ বাতিল করে উক্ত স্থানে ম্যাজিস্ট্রেট কিংবা সার্ভেয়ার নিয়োগ করে কোনো প্রকার মাপজোক করা যাবে না—এই মর্মে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।’প্রতিমন্ত্রী বলেন, এটা একটা মিথ্যা তথ্য। একজন বরেণ্য আইনজীবী তাঁর প্যাডে এ কথা লিখে দিয়েছেন। এভাবে ২৯ কোটি টাকার সম্পত্তি তাঁরা রক্ষা করেছেন। আরেকটি দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, দেশে এভাবে রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ লুটপাট করা হচ্ছে। দুজন মহিলা নিজেদের শাহনাজ নূর দাবি করে ধানমন্ডি এলাকায় একটি ১০০ কোটি টাকার প্লট নিয়ে উচ্চ আদালতে মামলা করেন। সরকারি মন্ত্রণালয়ে নিম্নপদস্থ একধরনের দুষ্টচক্র, আদালতের কতিপয় স্বার্থান্বেষী অশুভ চক্রের সঙ্গে মিলিয়ে হাইকোর্ট, সর্বোচ্চ আদালত থেকে জালিয়াতির মাধ্যমে আদেশ নিয়েছেন এবং রুল ইস্যু করেছেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমি যেন জমির মালিককে, যার দাবিদার দুজন, তা দিয়ে দিই। আমি তাঁর বিরুদ্ধে লড়াই করছি। হাজার হাজার কোটি টাকার সম্পদ আমরা উদ্ধার করার চেষ্টা করছি।’আরও একটি উদাহরণ দেন প্রতিমন্ত্রী। বলেন, মৃত ব্যক্তির মৃত্যুর পাঁচ বছর পরে ‘পাওয়ার অব অ্যাটর্নি’ দিয়েছেন—এই বলে সম্পদ আত্মসার‌্যা করার চেষ্টা করা হয়েছে। এর পরই তিনি ভূমিদস্যু প্রসঙ্গে সরকারকে প্রকাশ্যে হুমকি দেওয়ার কথা বলেন।