কিছু লোক আমাদের সফলতা দেখে না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের মন্ত্রিসভার সবাই যত্ন সহকারে দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা এত বিশাল সংখ্যা নিয়ে এসেছি, অনেকের একটু আশা-আকাঙ্ক্ষা তো আছেই। অথচ মন্ত্রিসভা খুব বেশি বড় আমরা করতে পারিনি। মাঝে মাঝে একটু পরিবর্তন করে যদি নতুন কাউকে নিয়ে আসা যায়, তাই আমরা দেখছি। সে কারণেই এটা করা হয়েছে।’প্রধানমন্ত্রী দাবি করেন, ‘আজকে সারা বিশ্ব আমাদের সফলতা দেখতে পায়, শুধু আমাদের কিছু লোকে তা দেখতে পায় না।’আজ সোমবার রাতে বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।