কিছু শিক্ষকের নৈতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘ভালো শিক্ষকদের মধ্যে অনেকেই কোচিং ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাঁদের কেউ কেউ ক্লাসে ভালো করে পড়ান না, প্রশ্নপত্র করেন না, খাতা দেখেন না বলে অভিযোগ আছে।’ তিনি এ শিক্ষকদের নৈতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ মঙ্গলবার গণিত শিক্ষার সার্বিক মানোন্নয়নের জন্য গঠিত কমিটির সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের গণিত, বিজ্ঞান ও ইংরেজির ওপর জোর দিতে হবে। সবচেয়ে ভালো করে শিখতে হবে মাতৃভাষা বাংলা। শিক্ষকদের আরও গবেষণাধর্মী, পাঠদানে উদার ও ব্রতশীল হওয়ার আহ্বান জানান তিনি। তিনি গণিত মানোন্নয়ন কমিটির সুপারিশমালা যথাযথভাবে বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।দেশে গণিত শিক্ষার সার্বিক মানোন্নয়নের জন্য করণীয় সম্পর্কে সুপারিশ প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. তাজুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছিল তারা। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার লিও, সিটি কলেজের অধ্যাপক মো. আনোয়ার হোসেন, গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, রাজিয়া বেগম ও রতন কান্তি মণ্ডল প্রমুখ।