কিছুতেই শান্তি নেই: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখা যায়, দেশে আজ গ্যাস নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ নেই। বিদ্যুৎ ও গ্যাসের অভাবে পোশাক শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের মনে শান্তি নেই। চলা, বলা, খাওয়া কোনোকিছুতেই শান্তি নেই। চলতে গেলে যানজট, খাবারে বিষ, কিছু বলতে গেলে পুলিশ ধরে নিয়ে যায়।আজ শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি কলেজ মাঠে জেলা জাতীয় পার্টির আয়োজনে মহান স্বাধীনতা দিবসের জনসভায় এরশাদ এসব কথা বলেন।এরশাদ বলেন, জাতীয় পার্টির লাঙ্গল আপনাদের মঙ্গল করতে পারবে, সুখ দিতে পারবে। আজ দাবি উঠেছে আর কারো সাথে হাত না মিলানোর। দাবি উঠেছে একক নির্বাচন করার। তাই আজ থেকে শুরু হলো একলা পথ চলা। মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে একলা পথ চলার সাহস জোগাবে। তিনি বলেন, আমরা শান্তি চাই, মারামারি চাই না। দুই দলের মারামারিতে জনগণ আজ বিরক্ত হয়ে গেছে। আমরা ক্ষমতায় গেলে মারামারি বন্ধ হয়ে যাবে।সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি কাজী মাহমুদ হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।