কিডনি বিক্রি দালাল চক্রের তিনজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় কিডনি বিক্রি দালাল চক্রের তিন সদস্যকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ চক্রের অন্যতম প্রধান সাইফুল ইসলাম মোল্লা ওরফে দাউদকে (৪২) কালাই থানায় প্রতারিতদের মুখোমুখি করা হয়েছে।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম তিনজনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, দালাল চক্রের স্থানীয় প্রধান আবদুস সাত্তার, তাঁর শ্যালক আবদুল করিম ফোরকান ও গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। বিচারক তাঁদের প্রত্যেকের দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। ঢাকায় এ চক্রের অন্যতম প্রধান সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রিমান্ডের আবেদন জানানোর কথা থাকলেও তা কাল জানানো হবে।ওসি মো. ফজলুল করিম প্রথম আলোকে বলেন, সাইফুল ইসলামকে কালাই থানায় কয়েকজন প্রতারিত ব্যক্তির মুখোমুখি করা হয়। সেখানে সাইফুল স্বীকার করেন, কিডনি বা কলিজা কেনাবেচার মধ্যস্থতা করা অপরাধ এটা তাঁর জানা ছিল না। না বুঝেই এতদিন তিনি এ কাজ করেছেন। এখন নিজের ভুল বুঝতে পেরে তিনি অনুতপ্ত। তিনি দাবি করেন, এ পর্যন্ত তিনি ৩৫ জনের মতো ব্যক্তির কিডনি বিক্রিতে মধ্যস্থতা করেছেন। এর আগে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল সাইফুলকে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার চরকুলিয়া বাজার থেকে আটক করে। গত মঙ্গলবার রাতে তাঁকে বাগেরহাট থেকে কালাই থানায় নেওয়া হয়।