কিন্ডারগার্টেন নিবন্ধনের বিধিমালা ওয়েবসাইটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব বাংলা ও ইংরেজি মাধ্যমের নার্সারি, কিন্ডারগার্টেন ও প্রিপারেটরি বিদ্যালয়গুলোকে নিবন্ধনের জন্য একটি বিধিমালা চূড়ান্ত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) প্রকাশ করা হয়েছে।আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, এখন তাঁরা বিধিমালাটি বাস্তবায়ন শুরু করবেন।‘বেসরকারি প্রাথমিক (বাংলা ও ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০১১’ অনুযায়ী সব কিন্ডারগার্টেনকেই নিবন্ধনের আওতায় আসতে হবে। বিধিমালায় নিবন্ধনের জন্য এলাকাভেদে আলাদা পরিমাণ টাকা, ভবন, সংরক্ষিত তহবিলসহ বেশ কিছু শর্তের বিধান রাখা হয়েছে। ওয়েবসাইটে দেওয়ার আগে বিধিমালাটি গেজেট আকারে ছাপার জন্য গত ১৪ আগস্ট ছাপাখানায় পাঠানো হয়।বর্তমানে সারা দেশে বাণিজ্যিক ভিত্তিতে অনেক কিন্ডারগার্টেন বিদ্যালয় গড়ে উঠেছে। নিবন্ধন না থাকায় এসব প্রতিষ্ঠানের প্রকৃত সংখ্যা কারও জানা নেই। এদের গুণগত মান নিয়েও প্রশ্ন আছে।