কিবরিয়া ও কাইয়ুম আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজির্যা দাস হত্যা মামলায় আসামি এইচ এম কিবরিয়া ও কাইয়ুম মিয়া ওরফে টিপুকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক তাজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মনিরুজ্জামান দুই আসামির রিমান্ড মঞ্জুর করেন।একই মামলায় এই দুজনকে এর আগে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।৯ ডিসেম্বর পুরান ঢাকার জজকোর্ট এলাকায় নিরীহ পথচারী বিশ্বজির্যা দাসকে নৃশংসভাবে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় বর্তমানে ১১ জন গ্রেপ্তার আছেন। তাঁদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের কর্মী আছেন সাতজন। তাঁরা হলেন: রফিকুল ইসলাম ওরফে শাকিল, রাশেদুজ্জামান ওরফে শাওন, সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান ওরফে নাহিদ, কাইয়ুম মিয়া, এইচ এম কিবরিয়া ও এমদাদুল হক এমদাদ। এঁদের মধ্যে শাকিল, শাওন ও নাহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি চারজন মামুন অর রশিদ, ফারুক হোসেন, কাজী নাহিদুজ্জামান ওরফে তুহিন ও মোসলেহ উদ্দিনকে পুলিশ প্রথমে ‘সন্দেহমূলক ঘোরাঘুরির’ অভিযোগে আটক করে। পরে তাঁদের বিশ্বজির্যা হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় বলে তাঁদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।