কিবরিয়া হত্যা মামলা: বাবরের রিমান্ডের নিষ্পত্তি ১১ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে রিমান্ডে নেওয়ার আবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের আদেশ ১১ ফেব্রুয়ারি দেওয়া হবে। আজ মঙ্গলবার বিচারপতি নাজমুন আরা সুলতানা এবং বিচারপতি মো. রইসউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন ধার্য করেন। গত রোববার বাবরের স্ত্রী তাহমিনা জামান রিটটি দায়ের করেন। ২৮ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বাবরকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে আওয়ামী লীগের এক সভায় শাহ এ এম এস কিবরিয়া গ্রেনেড হামলায় নিহত হন।