কিবরিয়া হত্যার ফাইল গায়েবকারীদের শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার হত্যাকারীদের বাঁচাতে চারদলীয় জোট সরকারের মদদে যারা তদন্তের ফাইল গায়েব করেছে, তাদের খুঁজে বের করে সরকার কঠোর শাস্তি দেবে ।বিএনপি-জামায়াত জোট সরকার তদন্তকে অন্য খাতে নেওয়ার চেষ্টা করেছিল বলে তিনি অভিযোগ করেন। আজ সকালে রাজধানীর খিলক্ষেতে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ অভিযোগ আনেন।সাহারা খাতুন বলেন, ‘বিগত সরকার হত্যাকারীদের রক্ষা করতে ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল। আজ সেই হত্যা মামলার পুনঃ তদন্ত শুরু হয়েছে।’সাহারা খাতুন বলেন, ‘যারা এই ফাইল গায়েব করেছে তাদের সরকার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যাতে ভবিষ্যতে কেউ আর কোনো হত্যার ফাইল গায়েব করতে না পারে।’ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার সব ব্যবস্থা নেওয়ার কথাও স্বরাষ্ট্রমন্ত্রী জানান।