কিম কারদাশিয়ানের বিচ্ছেদের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন এক রূপকথার কাহিনি। বিয়ের ৭২ দিন পার হতে না হতে বিচ্ছেদের আয়োজন। গত সোমবার এ ঘটনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান। ওই দিন লস অ্যাঞ্জেলেসের ঊর্ধ্বতন আদালতে স্বামী বাস্কেটবল তারকা ক্রিস হামফ্রিজের বিরুদ্ধে বিবাহ-বিচ্ছেদের আবেদন করেন তিনি। বনিবনা না হওয়াই এই সিদ্ধান্ত নেওয়ার কারণ বলে তিনি উল্লেখ করেন। টিভি অনুষ্ঠান ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ানস’-এর মাধ্যমে দর্শকনন্দিত হয়েছেন এই তারকা। এক বিবৃতিতে কারদাশিয়ান বলেন, ‘সুচিন্তিত বিবেচনার পর বিয়ের পাট চুকানোর সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সবাই বুঝতে পারবেন যে এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়। তবে আমরা বন্ধু থেকে যাব।’ রয়টার্স।