কিম জং-ইলের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের দু্ই দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া আজ বুধবার শুরু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কিম জং-ইলের মরদেহবাহী দীর্ঘ গাড়িবহর রাজধানী পিয়ংইয়ংয়ের সড়কে প্রদক্ষিণ করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, এ সময় হাজার হাজার সেনাসদস্য ও জনতা প্রয়াত কিমের প্রতি মাথা নত করে তাঁদের শ্রদ্ধা জানাচ্ছেন।কিম জং-ইলের মরদেহবাহী গাড়ি ধীর গতিতে সড়ক প্রদক্ষিণের সময় প্রয়াত নেতার তৃতীয় ছেলে কিম জং-উন সঙ্গে ছিলেন।গত ১৭ ডিসেম্বর উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আজ বুধবার ও কাল বৃহস্পতিবার এই দুই দিন ধরে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হবে।