কিম জং-ইলের প্রতি শ্রদ্ধা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় নেতা কিম জং-ইল এখন কাচের তৈরি একটি কফিনে শুয়ে আছেন। যে মানুষটি সব সময়ই কর্মব্যস্ত থাকতেন, তিনি এখন নিঃশব্দ, নিষ্প্রাণ। কাচের কফিনের চারপাশে ফুল আর ফুল। ফুল দিয়েই প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন উত্তর কোরীয়রা। বাবার পাশে চুপচাপ দাঁড়িয়ে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা কিম জং উন। রয়েছেন সরকারি ও সামরিক বাহিনীর কর্মকর্তা আর দলের ঊর্ধ্বতন নেতারা।আজ মঙ্গলবার পিয়ংইয়ংয়ের কুমসুসান মোমোরিয়াল প্যালেসে শেষ শ্রদ্ধা জানানো হয় কিম জং-ইলকে। এই প্যালেসেই রয়েছে কিম জং-ইলের বাবা কিম ইল সাংয়ের সমাধি। সেই ১৯৯৪ সাল থেকেই কিম ইল সাংয়ের শবদেহ কৃত্রিমভাবে সুবাসিত করে মমি হিসেবে রাখা হয়েছে ওই প্যালেসে।কিম জং-ইলের জন্য এখনো কান্না থামেনি উত্তর কোরিয়ার অধিবাসীদের। কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হবে। দেশ পরিচালনার জন্য নেতার দরকার। আর সেই ভার তুলে দেওয়া হয়েছে ছেলে উনের হাতে। দলের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান কিম জং উন রাজনীতিতে অনভিজ্ঞ। তবে উত্তর কোরিয়ার বাসিন্দারা আশা করছেন, তিনিই হতে পারবেন তাঁর বাবার যোগ্য উত্তরসূরি।১৭ ডিসেম্বর ট্রেনের ভ্রমণের সময় হূদরোগে আক্রান্ত হয়ে কিম জং-ইল মারা যান। চিকিত্সকেরা বলছেন, অতিরিক্ত কাজ আর মানসিক চাপের জন্য তিনি হূদরোগে আক্রান্ত হন। উত্তর কোরিয়ার প্রিয় এই নেতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। কিন্তু উত্তর কোরিয়ার লাখো মানুষের হূদয়ে তিনি থেকে যাবেন চিরদিনের মতো। রয়টার্স, বিবিসি।