কিমের জন্য কাঁদছে পাখিও! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার প্রয়াত সর্বোচ্চ নেতা কিম ইল-জংয়ের মৃত্যুতে কেঁদেছে দেশবাসী। শোকের মাতম এখনো চলছে দেশজুড়ে। প্রিয় নেতার মৃত্যুতে যেন প্রকৃতিও কাঁদছে। রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি জানায়, কিমের মৃত্যুতে শোক প্রকাশ করছে পাখিরাও।কেআরটির খবরে বলা হয়, দেশটির জাতীয় স্মৃতিসৌধের কাছে বিপুলসংখ্যক দোয়েল পাখি (ম্যাগপাই) প্রয়াত নেতা কিম জং-ইলের জন্য শোক প্রকাশ করছে। ওই স্মৃতিসৌধে কিম জং-ইলের বাবা কিম ইল-সাংয়ের সমাধিও রয়েছে। কেআরটি বলেছে, সমগ্র জাতির সঙ্গে ম্যাগপাইগুলোও যেন নেতার প্রয়াণে শোকাভিভূত! স্থানীয় লোকজন জানান, কিমের মৃত্যুর পরের দিন থেকেই পাখিগুলো সেখানে জড়ো হতে থাকে।টেলিভিশনের ভিডিওচিত্রে দেখা যায়, পাখিগুলো স্মৃতিসৌধের কাছে কয়েকটি গাছে চুপচাপ, শান্ত হয়ে বসে আছে। তারা কোনো নড়াচড়া করছে না। এমনকি ডাকাডাকি করতেও যেন ভুলে গেছে তারা।রি চিং গিল নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এটি প্রকৃতির কোনো বিস্ময়কর ঘটনা নয়। একজন মহান ব্যক্তি হিসেবেই আমাদের প্রিয় নেতা এই পৃথিবীতে এসেছিলেন। আর তাই খুব স্বাভাবিকভাবেই সারা বিশ্বের মানুষ তাঁকে ভুলতে পারে না। তিনি এখনো আমাদের হূদয়ে বেঁচে আছেন।’কেআরটির ভিডিওচিত্রে গত সোমবার দেখা যায়, কিমের প্রতি হাজার হাজার উত্তর কোরীয় পিয়ংইয়ংয়ের একটি বেদিতে সাদা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে।১৭ ডিসেম্বর ৬৯ বছর বয়সে কিম হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেদিন থেকে টেলিভিশনটি দেশটির শোকাচ্ছন্ন সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা ও জাতীয় নেতাদের ভিডিওচিত্র প্রকাশ করে চলেছে।কিমের প্রয়াণে শোক প্রকাশের জন্য দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট প্রয়াত কিম দায়ে-জংয়ের স্ত্রী উত্তর কোরিয়া সফরে রয়েছেন। রয়টার্স।